চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘরে এসেছে নতুন তিন অতিথি। তবে এর মধ্যে একটা শাবক মৃত ছিল। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়ালো ১৯টিতে। বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, রোজার ঈদের দুই দিন আগে ৯ এপ্রিল সকাল ৮টার দিকে বাঘ রাজ-পরীর সংসারে তিনটি মেয়ে বাঘ শাবক জন্ম নেয়। তখন আমরা একটি শাবক মৃত অবস্থায় পায়। বাকি দুটি শাবক মায়ের সঙ্গে আছে। সুস্থ আছে, দুধও […]