পাহাড়, সমুদ্র আর নদীঘেরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। নৈসর্গিক এ নগরীকে আধুনিক করতে নির্মাণ করা হয়েছে একের পর এক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরই মাঝে নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ভবন, পাহাড় কেটে তৈরি হচ্ছে আবাসিক এলাকা, ভরাট হচ্ছে নদী-জলাশয়। ধ্বংস হচ্ছে সবুজ। এক কথায় প্রাকৃতিকভাবে সুন্দর প্রাচীন এ নগরীকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে অভিভাবক সংস্থাগুলো। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন এলাকা কোমর পানিতে ডুবে যায়। বিগত দিনের কোনো মাস্টারপ্ল্যানই বাস্তবায়ন না […]