চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল-২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ নভেম্বর) চকবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্যারেড ময়দানে (চট্টগ্রাম কলেজ মাঠ) আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেয়া হয়। অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, ইসকপ’র সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছুবহানী, নগর কর্মপরিষদ […]