চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ১২ হাজার ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- আমিন ব্যাপারী (৫০) ও উজ্জ্বল চৌধুরী (৪৯)। সোমবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টায় বাদুরতলা বড় গ্যারেজ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১০টায় বাদুরতলা এলাকার একটি ফ্ল্যাট থেকে ১২ হাজার ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ […]