এবারের বইমেলা নগরবাসীর জ্ঞান ও মননের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. শাহাদাত বলেন, ইতিহাস-ঐতিহ্য ও বিপ্লবের তীর্থভূমি বীর চট্টলা। সৃজনশীল, মননশীল, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে বইমেলা বড় ভূমিকা রাখবে। মেলায় প্রায় এক লাখ বর্গফুটের জিমনেশিয়াম মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার স্টল ৪৪টি। তিনি বলেন, নগরবাসীর জ্ঞান ও […]