চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে। শনিবার (১৯ জুলাই) আসরের নামাজের পর চবি সায়েন্স ফ্যাকাল্টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. আল ফোরকান, সাবেক ডিন ও জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ড. শফিকুল ইসলাম, প্রফেসর জহুরুল আলম, ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর মনিরুল ইসলাম এবং অতীশ দীপঙ্কর হলের […]