চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ‘দেবরের ছুরিকাঘাতে’ ফেরদৌসী আক্তার (৩৭) নামে এক ভাবি খুনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- চড়িহালদা এলাকার আবু বকরের ছেলে রনি (২৮) ও সোলায়মান (৪৮)। এ মামলার মোট আসামি ৭। রবিবার (২০ জুলাই) রাতে পতেঙ্গার চড়িহালদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে […]