চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

কুতুবদিয়া সংবাদদাতা

২০ এপ্রিল, ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান। এ সময় তাকে বহনকারী ওষুধ কোম্পানির এম.আর. হেফাজ উদ্দিনও আহত হয়েছেন।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ফুলতলাস্থ প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর দু’জনকে প্রথমে নিজ কর্মস্থল কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তার রেজাউল হাসানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মোটরসাইকেল চালক ও ওষুধ কোম্পানির কর্মকর্তা আহত হেফাজ উদ্দিন জানান, দুপুরে রোগী দেখে হাসপাতাল থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার পথে পশু হাসপাতালের সামনে একটি দ্রুতগতির অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট