চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আইনজীবী আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

আইনজীবী আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক লালা প্রকাশ লালা মেথরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার লালা নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনীর মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।

 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট