চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কর্ণফুলীতে সিলিন্ডারের বোতলে মিলল সাড়ে ১৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

কর্ণফুলীতে সিলিন্ডারের বোতলে মিলল সাড়ে ১৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৬ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি পিকআপ থেকে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ মো. শওকত আলী (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ।

 

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবি পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন এলাকা থেকে একটি পিকআপ থামানো হয়। এসময় পিকআপে রাখা খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় লুকানো সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ শওকতকে গ্রেপ্তার করা হয়। এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছিল চালক শওকত আলী। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট