চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

৫ মার্চ, ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শফিউল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন।

তিনি জানান, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন আরও জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট