
চবি সংবাদদাতা
২৮ নভেম্বর, ২০২৩ | ৪:৩১ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস সংলগ্ন একটি বাসা থেকে মো. মোস্তফা (৪৫) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোস্তফার বাড়ি সিলেট হলেও আজাদ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি মৃত সিরাজ মিয়া ও রহিমা বেগমের ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রেলওয়ে স্টেশনের পাশে আজাদ কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে মোস্তফা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
হাটহাজারী থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।
পূর্বকোণ/পিআর/এএইচ

বুধবার, ০৪ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


