
উখিয়া সংবাদদাতা
২৩ অক্টোবর, ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলিসহ আজিজ খান (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) রাতে ৪ নম্বর ক্যাম্পের মেইন-ব্লক-ই, সাব-ব্লক-ই/১৯ এর জনৈকা রোহিঙ্গা সেনোয়ারার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজ খান ৪ নম্বর ক্যাম্পের ই/১০, ব্লকের মো. সিদ্দিকের ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি কাঁধে ঝুলানো ব্যাগসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


