কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওসমান হাদীর মতো হত্যার ডাকযোগে হুমকির প্রতিবাদে টেকনাফের হ্নীলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল করে হ্নীলা উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, হ্নীলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম অপি প্রমুখ। এ সময় হ্নীলা উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ […]