চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ক্লিউইস্টন সিএনজি স্টেশনের চুরি করা টাকাসহ মূলহোতা রনি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে ক্লিউইস্টন সিএনজি স্টেশনের চুরি করা ২৩ লাখ সাড়ে ৭৩ হাজার টাকাসহ মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ  নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

গ্রেপ্তার  ইউনুছ রনি চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকার কোরবান আলী মিস্ত্রীর বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল  ২৫ এপ্রিল রাতে  চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়স্থ ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমিরার লকারে থাকা নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আজ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তি সহয়তায় আসামিকে গ্রেপ্তার করে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট