চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

২৬ এপ্রিল, ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুকে সাদিক হোসেন তাজুন নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু তাজুন ওই এলাকার প্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে সে হঠাৎ পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক কাউন্সিলর আমান উল্লাহ জানান, শিশুটির সামান্য মানসিক সমস্যা ছিল। পুকুরে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করা হলেও আর বাঁচানো গেল না।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট