চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে পাঠাও চালক নিহতের ঘটনায় মো. শহীদুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার চরকিং ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি জানান, ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত ১২টায় ওজিয়র রহমান শহীদুল ইসলাম খোকনকে কোথাও যাবে কিনা জিজ্ঞেস করেন। এসময় শহীদুল ইসলাম তাকে বলেন, সে কোথাও যাবে না, তাকে ইয়াবা খেতে ৫’শ টাকা দিতে হবে। ওজিয়র […]