একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এই পরিচালক যদি পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল […]