চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ভূমিধস পরাজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভূমিধস পরাজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

৫ মে, ২০২৬ | ১:৩০ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আজ সংবাদ সম্মেলনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) কালীঘাটের বাসভবনে বিকেল ৪টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গেছেন মমতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১৫ হাজারের বেশি। রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরে গেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে বিজেপি।

 

রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়েছে।

 

মুর্শিদাবাদ, কলকাতা ও পূর্ব বর্ধমানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছে বিজেপি, ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

 

এদিকে, সোমবার গণনাকেন্দ্রে গিয়ে উত্তেজনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের কেন্দ্র থেকে দলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান তিনি এবং পরে নির্বাচনে অনিয়ম ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

 

তার এই অভিযোগের পর সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বিজেপি বেআইনিভাবে আসন দখল করেছে। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট