ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ–তে ভিলা বেলমিরোর দর্শকদের মাতালেন নেইমার জুনিয়র। গত রাতে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়ে লিগে প্রথম জয়ের মুখ দেখেছে সান্তোস। দলের এই গুরুত্বপূর্ণ জয়ের নায়ক নেইমার একাই করেছেন জোড়া গোল। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করার পর গ্যালারির দিকে চুপ থাকার ইশারা করেন তিনি। এরপরই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বর্ণবাদী আক্রমণের শিকার বন্ধু ভিনিসিয়ুসের মতো নেচে সংহতি প্রকাশ করেন। ৪৩ মিনিটে ভাস্কো সমতা ফেরালেও ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত […]