চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলার চুনতি ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
নিহত রেহেনা বেগম পটিয়ার পাচুরিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পূর্বকোণ/পিআর


















