রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেগেরা চাকমা (৫০) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা।
জানা গেছে, আজ সকাল পৌনে ৬টায় সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হেগেরা চাকমা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘গুলিতে একজনকে হত্যার খবর পেয়েছি। থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছি।
পূর্বকোণ/এএইচ


















