চট্টগ্রামের ফটিকছড়িতে লাকী আক্তার (৩৮) নামে এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে উপজেলার কাঞ্চননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সাফা ওই এলাকার আফজাল আহমেদের ছেলে।
এর আগে শুক্রবার রাতে কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কালাপানিয়া এলাকায় লাকী আক্তারকে হত্যা করা হয়। নিহত লাকী আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
নিহতের পিতা আবুল বশর জানান, লাকী আক্তার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাফা তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার দিলে ঘটনাটি ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত সাফা নিহতের ছেলের স্ত্রীর বাবা।
ফটিকছড়ি থানা পুলিশ জানায়, অভিযুক্ত সাফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/নাজমুল/এএইচ


















