চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মানিকছড়িতে মন্দিরের পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি

২২ মে, ২০২৬ | ৩:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

শুক্রবার (২২ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অপু দাশগুপ্ত নামে এক কিশোর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মানিকছড়ি থানার এসআই সৈয়দ আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হিসেবে এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/জহুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট