চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

প্রেমের প্রস্তাবে ‘না’, তরুণীকে ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় যুবক আটক

প্রেমের প্রস্তাবে ‘না’, তরুণীকে ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬ | ৫:৫৫ অপরাহ্ণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী  ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ মে) রাতে তাকে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার আব্দুর রহমান শেখ (২১) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার শেখ বাড়ির মৃত সোহরাব শেখের ছেলে।

 

এর আগে শনিবার (২৩ মে) রাতে গুরুত্বপূর্ণ কথা আছে বলে  রিয়া আক্তার রিতা (২০) নামের এক তরুণীকে  ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এই ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট