চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মহেশখালীতে গাঁজা সেবনের দায়ে ‍যুবকের ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে গাঁজা সেবনের দায়ে ‍যুবকের ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৬ | ৬:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী পৌরসভার গুলশান রোড এলাকায় গাঁজা সেবন ও ইয়াবা রাখার দায়ে শফি আলম নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

আজ সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। শফিকে আইনি প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট