বিডিআর হত্যাকাণ্ড যদি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে তবে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছে। সেগুলো তাঁরা যাচাই-বাছাই করে দেখবেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন। এ হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ আন্তর্জাতিক […]