চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ণ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে দেশে ফিরেন তিনি।

 

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট দেয়।

 

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ড. খলিলুর এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট