চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুন্ডমেলা–২০২৬ শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে ১১ দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক এ মহোৎসব আগামী ২ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত চলবে। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মেলার প্রথম দিন ভোর ৪টায় মঙ্গল আরতি ও জয়গানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, ভাণ্ডার গৃহের শুভ উদ্বোধন, শ্রী শ্রী গুরু মহারাজের পূজা, ভাণ্ডার গৃহের অন্নপূর্ণা ভোগরাগ, সমবেত প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, সতীর্থ সম্মেলন ও সঙ্গীতাঞ্জলির […]