চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় পুলিশের জালে ৬ পরোয়ানাভুক্ত আসামি

চকরিয়ায় পুলিশের জালে ৬ পরোয়ানাভুক্ত আসামি

চকরিয়া সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ৮:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার আসামিরা হলেন-সাইফুল ইসলাম (৩২), আবদুল মজিদ খোকা (২৪), মো. আলমগীর (২৮), জিয়াউদ্দিন প্রকাশ আফি (২২), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯) ও সাজ্জাদ মোহাম্মদ (১৮)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এই আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক ছিলেন। পুলিশের নিজস্ব সোর্সের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করার পর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে পুরো জেলা জুড়ে বর্তমানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট