কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
আটক মো. ইসমাইল হোসেন (৪০) দিনাজপুরের বিরামপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই বিশ্বজিৎ পাল জানান, ট্রেনে মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে কালো পলিব্যাগে স্কচটেপে মোড়ানো ১৯ হাজার নয় শ ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে একটি তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ