ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: এএফপি। পূর্বকোণ/পিআর