কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসিমের পুত্র মোহাম্মদ নবী (৩০), বালুখালী এলাকার নুরুল আলমের পুত্র নুরুল আমিন (২৮) এবং একই এলাকার আব্দুল মজিদের পুত্র মো. শাহজাহান (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতদল উখিয়া থেকে টেকনাফের বাহারছড়ায় আসছে এমন সংবাদ পেয়ে শামলাপুরগামী একটি সন্দেহজনক ইজিবাইককে গরুর বাজার এলাকায় থামানোর […]