চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত যুবক মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করেন। তিনি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিপন প্রতিদিনের মত মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট