চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

স্পেনের সেউতায় ঢুকছে মরক্কোর হাজার হাজার অভিবাসী

স্পেনের সেউতায় ঢুকছে মরক্কোর হাজার হাজার অভিবাসী

অনলাইন ডেস্ক

৩১ জুলাই, ২০২৬ | ৬:০৫ অপরাহ্ণ

মরক্কো থেকে হাজারো অভিবাসী সাগরে সাঁতরে, পাথুরে বাঁধ অতিক্রম করে এবং তারাহাল সীমান্ত দিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় প্রবেশ করেছেন। নতুন এ অভিবাসী ঢলে এলাকাজুড়ে মানবিক সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে শত শত লোক প্রবেশ করে। চলতি মাসের শেষের দিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মরক্কো থেকে সমুদ্র সাঁতারে এবং বেড়া টপকে দুই থেকে তিন হাজার অধিবাসী সউতায় প্রবেশ করেছে।

 

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উন্নত জীবনের আশায় নারী, পুরুষ ও শিশুসহ শত শত অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করছেন। প্রবেশকারীদের মধ্যে অধিকাংশই তরুণ পুরুষ হলেও নারী, শিশু ও পরিবারের সদস্যরাও রয়েছেন। অভিবাসীদের উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেসকিউ সার্ভিস এবং রেড ক্রস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রগুলো ধারণক্ষমতার বাইরে চলে যাওয়ায় শত শত মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।

 

স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছে। এদিকে সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত তিনজন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত এক বছরে এই বিপজ্জনক রুটে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার বা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

 

প্রসঙ্গত, মরক্কো ও স্পেনের মধ্যবর্তী সেউতা ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তপথ। উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

 

একদিনে স্পেনে ঢুকল ৫০ হাজার মানুষ

মরক্কো থেকে সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে মাত্র একদিনের ব্যবধানে স্পেনের স্বায়ত্ত্বশাসিত ভূখণ্ড সেউতাতে প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার মানুষ।মরক্কোর সীমান্তের সঙ্গে লাগোয়া শহর হলো সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। সেউতা ও স্পেনের মধ্যে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালি। এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন।

মারা যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১৮

বৃহস্পতিবার উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো থেকে জল ও স্থলপথে প্রবেশের চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিই জানিয়েছে, বৃহস্পতিবার ২ থেকে ৩ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। মরক্কোর ফিনাইদেক শহরের বাসিন্দাদের মতে, যারা সীমান্ত অতিক্রম করতে সফল হয়েছেন, তাদের বেশির ভাগই দুপুরের আগেই সেখানে পৌঁছে যান।

 

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির

মরক্কো সংলগ্ন স্পেনের ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসী প্রবেশ করার পর স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসা-মুক্ত ‘শেনজেন জোন’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এই আহ্বান জানান। এর আগে দিনের শুরুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন। তার যুক্তি, ‘সেউতা থেকে যে দৃশ্যগুলো আসছে তাতেই বোঝা যায়, ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে স্পেনের, তথা ইউরোপের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মাদ্রিদ সরকারের সিদ্ধান্ত কতটা ভুল ছিল। এর ফলে মূলত মানব পাচারই উৎসাহিত হচ্ছে।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট