চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকারের একটি অংশ ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সোহেল ওরফে সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শফিউল আলম (৩৮)। সকাল প্রায় […]