চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে চুরি-ছিনতাইয়ের অভিযোগ থানায়, বাদ যাচ্ছে না রান্নার ডেক্সিও

রাজস্থলীতে চুরি-ছিনতাইয়ের অভিযোগ থানায়, বাদ যাচ্ছে না রান্নার ডেক্সিও

রাজস্থলী সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ৮:১৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় বড় গাড়ির দুইটি ২৪ ভোল্টের ব্যাটারি ও অন্যান্য সরন্জাম চুরির ঘটনা ঘটেছে। বাদ যাচ্ছে না রান্নার ডেক্সিও।

 

শনিবার ( ১৫ আগস্ট) গভীর রাতে মো. মিনহাজ নামের এক ব্যক্তির মালিকানাধীন বড় গাড়ির (টিএস) দুইটি ব্যাটারি ২৪ ভোল্টের অজ্ঞাত চোরের দল নিয়ে যায়। চুরি যাওয়া ব্যাটারির মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। জানা গেছে, গাড়িটি কন্টাক্টে (ভাড়া চুক্তির ভিত্তিতে) চালানো হতো। বর্ষা মৌসুম হওয়াতে গাড়ীটি বন্ধ থাকায় চোরের দল ব্যাটারি চুরি করে। এ ঘটনার পর মালিক মো. মিনহাজ রাজস্থলী থানায় একটি অভিযোগ করেছেন।

 

মালিক জানান, প্রতিদিনের মতো তিনি গাড়িটি যথাস্থানে রেখেছিলেন। তবে রাতের অন্ধকারে চোরের দল সুযোগ বুঝে গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।

 

স্থানীয়দের মতে,সম্প্রতি উপজেলার বাঙ্গালহালিয়া বাজার, ইসলামপুর, পুরের বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই বেড়ে গেছে। বাড়ি থেকে মোটর, পাইপের মাথা, লোহার রড,অটোরিকশার সরন্জাম, মোবাইল এমন কি রান্না ঘরের ডেক্সি হান্ডি পর্যন্ত চুরি করে। এতে সাধারণ মানুষের উদ্বেগ বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী বলেন, মাদকসেবীদের দৌরাত্ম বেড়ে গেছে তারাই এ চুরির ঘটনা ঘটায়। ভুক্তভোগী মিনহাজ বলেন, এই গাড়িটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। গাড়ির ওপর আমার পরিবার নির্ভরশীল। ফলে গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন, দ্রুত যেন গাড়িটির ব্যাটারি উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে রাজস্থলী থানার দায়িত্বশীল কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, মিনহাজ নামক এক ব্যক্তি ব্যাটারী চুরির অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ব্যাটারী উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট