চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে দেশে প্রাণ হারালো ৬ শিশু, চট্টগ্রামে মৃত্যু নেই

হাম উপসর্গে দেশে প্রাণ হারালো ৬ শিশু, চট্টগ্রামে মৃত্যু নেই

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ | ৪:৫০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

রবিবার (১৬আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৮। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮০৯ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।

একই সময়ে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জন।

 

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট