চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পর্নো ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, ডবলমুরিংয়ে গ্রেপ্তার ১

পর্নো ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, ডবলমুরিংয়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৬ | ১১:২২ অপরাহ্ণ

নগরের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল এবং টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া প্রকাশ কালাম মিয়া (৪০) নামে এক যুবককে  গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা প্রলোভন দেখান। পরে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে মতিউর রহমানের ছবি এডিট করে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করা হয়। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করেন ভিকটিম।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল এবং টাকা আদায়ের মামলায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকা থেকে কালা মিয়া প্রকাশ কালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট