চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে আয়োজিত একটি সালিশি বৈঠক শেষে বড় ভাই মুহাম্মদ মামুন মজুমদারের হামলায় ছোট ভাই সাদেক মজুমদার (৪৮) আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়া পাড়া মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাদেক মজুমদার বেসরকারি কোম্পানি সিঙ্গারের সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে পটিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ একটি সালিশি বৈঠকের […]