বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। চটগ্রাম এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক […]