ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানের বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং তা ইরানের দিকে তাক করা আছে। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গেই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ […]