চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ অফিস। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় মোট ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯১ জন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার ৪০ জন মাদক ব্যবসায়ীও এ হিসাবের অন্তর্ভুক্ত রয়েছেন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩১ জনকে। অভিযানে গ্রেপ্তার ৯১ জনের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ৮৮ […]