ভারতের উত্তর প্রদেশের লখনউতে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মচারী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের অভিজাত গোমতীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম দিব্যা মিশ্র। তার স্বামী মানস বাজপেয়ী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) কর্মচারী ছিলেন। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মানস গোমতীনগরে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের শাখার বাইরে স্ত্রী দিব্যাকে ডেকে আনেন। দিব্যা ওই ব্যাংকেই কাজ করতেন। কয়েক মিনিট কথা বলার পর […]