চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
 
 
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজস্থানের কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। এতে ২৭ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 
 
দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাঁদের নাম অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু বলে জানা গেছে।
 
 
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায় বাসটি।
 
 
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও কান্নার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে থাকা চারটি অ্যাম্বুলেন্সই পাঠানো হয়।
 
 
 
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে সাতজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
 
 
আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
 
পূর্বকোণ/নুসরাত
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট