পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, এটি একধরনের রাজনৈতিক দলিল। রাজনৈতিক সরকার তাদের মতো করে পরিকল্পনা করবে, নীতি নির্ধারণ করবে। এতে রাজনৈতিক দিকনির্দেশনা থাকে। আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেব না। তারা ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেবে। সে জন্য অর্থনীতির জন্য দিকনির্দেশনা ও অর্থায়ন নিয়ে একটি টাস্কফোর্স […]