কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জিয়াবুল হক জিয়ার ক্যাডার বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার সোহেল আহমদ জিয়াবুল হকের সঙ্গে মিলে নিরীহ মানুষদের জমি দখল ও মারধরের মতো অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ) রাত ১১টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার উত্তর মাঝেরহাট এলাকা থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে৷ চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা ছৈয়দ হোসেনের পুত্র সোহেল। জিয়াবুল হক জিয়া স্থানীয়ভাবে […]