নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড প্রকাশ করা হয়। ভিডিওর শুরুতে বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন জানান, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা অক্লান্ত […]