সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে। রোববার আর্মি অফিসারদের উদ্দেশে এ কথা বলেছে দেশটির সেনাবাহিনীর কমান্ড। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন শেষ হয়েছে। সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে অবগত ছিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, দেশটির রাজধানী দামেস্ক ‘এখন আসাদ মুক্ত’। এর আগে সেনাবাহিনীর কোনো বাধা ছাড়াই বিদ্রোহী যোদ্ধাদের রাজধানীতে প্রবেশের খবরে বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, […]