চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী (৫৫) ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভীপাড়া ১ নম্বর ওয়ার্ডের মাস্টার মরহুম জিয়াউর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষকের দায়িত্বে ছিলেন। তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার মজলিসে শুরার সদস্য […]